• ই পর্চা খতিয়ান অনুসন্ধান
  • ই নামজারি আবেদন করার নিয়ম
  • মৌজা ম্যাপ অনুসন্ধান
  • ই নামজারি যাচাই
  • দাগ ও খতিয়ান নং চেক
  • নামজারি করতে কত টাকা লাগে
  • অনলাইনে জমির দলিল চেক
  • দানপত্র দলিল বাতিল করার নিয়ম
  • খাস জমি রেকর্ড করার নিয়ম
  • দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা চেক
  • নাম দিয়ে জমির মালিকানা যাচাই
  • অনলাইন খারিজ চেক

সর্বশেষ পোস্টসমূহ

EKhatian ওয়েবসাইটে ভূমির খতিয়ান অনুসন্ধান এবং ডাউনলোড, যেকোনো জমির মালিকানা যাচাই, জমির পরিমাণ যাচাই এবং খতিয়ান ও দাগ নং অনুসন্ধান করার পদ্ধতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়।

নামজারি খতিয়ান সহ বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান যেমন- আর এস খতিয়ান, বি এস খতিয়ান, বি আর এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান, পেটি খতিয়ান এবং দিয়ারা খতিয়ান সহ সকল খতিয়ান কিভাবে অনলাইনে যাচাই করতে হয় এবং খতিয়ান যাচাই করার পর তা সংগ্রহ করতে চাইলে আবেদন করতে হয় সেসব জানতে পারবেন এখানে।

ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে, খতিয়ান বা পর্চা অনুসন্ধান ও ডাউনলোড করার নিয়ম জানতে এবং মৌজা ম্যাপ বা জমির মালিকানা যাচাই করার পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। গুগলে ekhatian.com লিখে সার্চ করুন বা ব্রাউজারের অ্যাড্রেস বারে ekhatian.com লিখে এন্টার প্রেস করুন।

নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওরেবসাইট অথবা অ্যাড্রেস বারে লিংকটি কপি করে পেস্ট করে এন্টার করুন। এরপর, নামজারি খতিয়ান সেকশনটি সিলেক্ট করুন।

বিভাগের নাম-জেলার নাম-উপজেলা/থানার নাম-মৌজা সিলেক্ট করুন এবং খতিয়ানের তালিকা ঘরে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, খতিয়ানের তালিকা থেকে স্ক্রোল করে খুঁজতে পারেন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির মালিকের নাম বা জমির দাগ নং লিখেও নামজারি খতিয়ানটি সার্চ করতে পারবেন।

নামজারি খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পদ্ধতি নিয়ে ছবিসহ একটি বিস্তারিত পোস্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে ক্লিক করে পোস্টটি পড়তে পারেন।


আর এস খতিয়ান অনুসন্ধান

আর এস খতিয়ান অনলাইনে যাচাই করতে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইটে। এরপর, সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট করুন। বিভাগের নাম-জেলার নাম-উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ থেকে আর এস খতিয়ানটি সিলেক্ট করুন। অতঃপর, মৌজা/জেএল নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।

এরপর, খতিয়ানের তালিকা থেকে মালিকের নাম দেখে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন অথবা খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে মালিকের নাম বা জমির দাগ নং লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার পদ্ধতি নিয়ে বিস্তারিত ছবিসহ আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট পাবলিশ করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারেন।


মৌজা ম্যাপ অনুসন্ধান

অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। মৌজা ম্যাপ অপশনে ক্লিক করুন। এরপর, বিভাগের নাম-জেলার নাম-উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। সার্ভে টাইপ ঘর থেকে কোন সার্ভের ম্যাপ দেখতে চান সেটি সিলেক্ট করুন। এরপর, মৌজা সিলেক্ট করুন।

সবশেষে সিট নং সিলেক্ট করতে দুইবার ক্লিক করুন। তাহলে, পপআপ আকারে উক্ত মৌজা ম্যাপটি দেখতে পারবেন। যদি এই ম্যাপটি সংগ্রহ করতে চান, তাহলে ঝুড়িতে রেখে আবেদন করার মাধ্যমে মৌজা ম্যাপটির অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। এজন্য আবেদন করার সময় ফি পেমেন্ট করতে হবে।

মৌজা ম্যাপ দেখার নিয়ম নিয়ে আমাদের ওয়েবসাইটে ছবিসহ একটি বিস্তারিত পোস্ট করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান

ই নামজারি যাচাই

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েরবসাইট। এরপর, স্ক্রোল করে নিচের দিকে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে বিভাগের নাম সিলেক্ট করুন। পাশের ফাঁকা ঘরে আবেদন নম্বর লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে ই নামজারি যাচাই করতে পারবেন। অর্থাৎ, যারা জমির মালিকানা পরিবর্তন করতে নামজারি আবেদন করেছেন, তাদের আবেদনের লেটেস্ট আপডেট দেখতে পারবেন। আবেদন যাচাই করে অনুমোদন হলে DCR ফি পেমেন্ট করতে পারবেন এখানে থেকেই।

ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার পদ্ধতি নিয়ে আমাদের ওয়েবসাইটে ছবিসহ বিস্তারিত একটি পোস্ট করা হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।


বিভিন্ন প্রশ্নোত্তর

ভূমি মন্ত্রণালয় সারা দেশের জমির তথ্য অনলাইনে আনার কাজ করছে। যেহেতু কার্যক্রমটি এখনও চলমান, তাই কিছু খতিয়ান অনলাইনে না-ও পাওয়া যেতে পারে। অনলাইনে আপনার খতিয়ানটি খুঁজে না পেলে অনুগ্রহ করে স্থানীয় ভূমি অফিস বা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করুন।

ই-পর্চা অনুসন্ধান করে আপনি খুব সহজেই জানতে পারবেন জমির প্রকৃত মালিক কে। পাশাপাশি জমির সঠিক পরিমাণ, দাগ নম্বর এবং অন্যান্য বিস্তারিত তথ্যও এখান থেকে যাচাই করা সম্ভব।

খতিয়ান বের করার নিয়ম: ১. প্রথমে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। ২. আপনি সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান চান, সেটি নির্বাচন করুন। ৩. জমির ঠিকানা ও খতিয়ানের তথ্য সিলেক্ট করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।

জে এল নম্বর (J.L. No.) হলো মূলত কোনো নির্দিষ্ট মৌজা বা এলাকার পরিচিতি নম্বর। যেকোনো ভূমি সেবা পাওয়ার জন্য এই নম্বরটি জানা থাকা জরুরি।


ই খতিয়ান বা ভূমি সংক্রান্ত এমন আরও বিভিন্ন প্রশ্নোত্তর জানতে FAQ পেজে ভিজিট করুন।